Zubeen Garg Death: জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় ২ অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত
সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল ২ অভিযুক্তকে। যাঁদের মধ্যে শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও সিঙ্গাপুরের অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মোহান্ত।
সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুর ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল ২ অভিযুক্তকে। যাঁদের মধ্যে শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও সিঙ্গাপুরের অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মোহান্ত। এবার এই ঘটনায় গ্রেফতার হল আরও ২ ব্যক্তি। ধৃতরা হলেন জুবিনের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও সহশিল্পী অমৃতপ্রভা মোহান্ত। শুক্রবার তাঁদের আদালতে পেশ করল পুলিশ। ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত। সবমিলিয়ে এই ঘটনায় গ্রেফতার হলেন ৪ অভিযুক্ত।
মৃত্যুর কারণ জলে ডুবে
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে জুবিনের সঙ্গে সিদ্ধার্থ ও শ্যামকানুর পাশাপাশি শেখর জ্যোতি ও অমৃতপ্রভা ছিলেন। শিল্পীর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ জলে ডুবে যাওয়ার কথাই উল্লেখ করা হয়েছে। ফলে স্কুবা ডাইভিংয়ের কারণে মৃত্যু হয়েছে, সেই দাবি কিন্তু একেবারেই ভিত্তিহীন। জুবিনের মৃত্যুর পেছনে সহকর্মীদের গাফিলতিকেই দুষছেন তাঁর স্ত্রী গরিমা।
অভিযোগের আঙুল ৪ জনের বিরুদ্ধে
তাঁর দাবি, শেখর, সিদ্ধার্থ, অমৃতপ্রভা ভালোভাবেই জানতেন যে জুবিনের আগুন ও জলে ভয় রয়েছে। তারপরেও কেন ইয়র্ট পার্টিতে নিয়ে গিয়ে জলে নামানো হয়েছিল, সেটাই এখন বড় প্রশ্ন। এছাড়া ঘটনার ভিডিয়ো অমতৃপ্রভা রেকর্ড করছিলেন এবং শেখরের উপস্থিতিও ভিডিয়োতে দেখা গিয়েছিল বলে দাবি গরিমার। ঘটনার তদন্তে অসম পুলিশ ও সিআইডির ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন জুবিনের স্ত্রী।
(The above story first appeared on LatestLY on Oct 03, 2025 03:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

