United States: সানফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে আগুন খালিস্তানপন্থীদের, দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন
জুলাইয়ের ২ তারিখে একদল খালিস্তানপন্থী ভারতীয় কনস্যুলেটে আগুন ধরিয়ে দেয়
সানফ্রান্সিকোয় ভারতীয় কনস্যুলেটে হামলা। জুলাইয়ের ২ তারিখে একদল খালিস্তানপন্থী ভারতীয় কনস্যুলেটে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা নিভিয়ে ফেলা হয় সানফ্রান্সিসকো অগ্নিনির্বাপনের তরফে। আটকানো গেছে বড়সড় দুর্ঘটনা।ঘটনার বিবরণ স্থানীয় প্রশাসন সহ প্রত্যেকটি দফতরকে জানানো হয়েছে।
এই ধরনের ঘটনার কড়া নিন্দা করেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। ভারতীয় কনস্যুলেটের ওপর হামলার ঘটনা নতুন নয়, এর আগে লন্ডনে ভারতীয় কনস্যুলেটে ঢুকে জাতীয় পতাকা নামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় খালিস্তান পন্থীদের তরফে। এছাড়া কানাডাতেও এই ধরনের সমস্যায় মধ্যে পড়েছে সেখানে অবস্থিত ভারতীয় কনস্যুলেট।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)