UK Elections Results 2024: পরাজয়ের পর স্ত্রীকে নিয়ে বেরিয়ে এলেন ঋষি সুনক, দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী

ব্রিটেনের সাধারণ নির্বাচনে ব্রিটিশদের রায়ে ক্ষমতাচ্যুত হল কনজারভেটিভ পার্টি। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিলেন ঋষি সুনক (Rishi Sunak)। প্রধানমন্ত্রী পদে সুনকের দিন শেষ হয়ে এবার শুরু হবে লেবার পার্টির নেতা কেইর স্টারমেরের নেতৃত্ব। কনজারভেটিভ পার্টি ক্ষমতাচ্য়ুত হতেই ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে বেরিয়ে আসেন ঋষি সুনক। স্ত্রীকে পাশে নিয়ে ব্রিটেনের (UK PM) প্রধানমন্ত্রী হিসেবে শেষ বক্তৃতা দেন ভারতীয় বংশোদ্ভুদ এই নেতা। প্রধানমন্ত্রী হিসেবে শেষ বক্তৃতার সময় দেশের মানুষের কাছে ক্ষমা  চেয়ে নেন ঋষি সুনক। ব্রিটেনের মানুষ চেয়েছেন, তাই তাঁর দল ক্ষমতাচ্যুত হয়েছে। তবে এই পরাজয়ের দায় স্বীকার করে তিনি দলের পদ থেকে ইস্তফা দেবেন বলেও জানান ঋষি সুনক।

আরও পড়ুন: UK Elections Results 2024: কাশ্মীর নিয়ে নাক গলানোর চেষ্টা, লেবার পার্টির ইস্তেহারে 'উষ্মা' ভারতের, দিল্লির চাপে মত বদল স্টারমেরের দলের

শুনুন কী বললেন ঋষি সুনক...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement