UK Announces Sanction against Russia Over Ukraine War : রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষনা বৃটেনের
রাশিয়ার বিরুদ্ধে ফের চাপানো হল নিষেধাজ্ঞা।
এবার রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নতুন নিষেধাজ্ঞা আনল ব্রিটেন। এদিন ব্রিটেনের ফরেন সেক্রেটারি জেসম ক্লেভারলে রাশিয়ান সেনা ও এলিটদের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা চাপানোর কথা জানান। রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞা নতুনভাবে অর্থনৈতিক বাধার সৃষ্টি করবে বলে মনে করেন তিনি। যে সমস্ত যুদ্ধ সরঞ্জাম রাশিয়া ব্যবহার করে এবং তার দেখভালের ক্ষেত্রে যারা রয়েছে তাদের ওপর নিষেধাজ্ঞা চাপানোর কথা বলা হয়েছে।
যে সমস্ত সংস্থার ওপর এই নিষেধাজ্ঞা চাপানোর কথা বলা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল, সিএসটি, ড্রোন প্রস্তুতকারক সংস্থা, আর টি কমপ্লেক্ট, হেলিকপ্টারের পার্টস প্রস্তুতকারক সংস্থা, অবরনলজিসটিক্স যারা সেনাবাহিনীর মালপত্র পরিবহনের দায়িত্বে রয়েছে, ইউনিভার্সালমাশ, অ্যান্চি এয়ারক্রাফট্ মিসাইল প্রস্তুকারক সংস্থা, এভিয়েশনের দায়িত্বে থাকা টোপাজ নামের একটি সংস্থাও রয়েছে এই নিষেধাজ্ঞার তালিকায়।