Swizerland :সুইজারল্যান্ডে ঝড়ে মৃত ১, আহত বহু

ঝোড়ো হাওয়ায় ক্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ১ জনের

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

সুইজারল্যান্ডে ঝড়ের কবলে পড়ে মৃত ১ আহত বহু। ঘটনাটি ঘটেছে সুইজারল্যান্ডের উত্তর পশ্চিম এলাকার নেওচাটেল পাহাড়ের লা চক্স ডে ফন্ডে। পুলিশের তরফে জানানো হয়েছে লা চক্স ডে ফন্ডে খারাপ আবহাওয়ার কারণে সোমবার প্রবল ঝড় আসে। যার ফলে ক্রেনের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়।

এছাড়া ওই এলাকার বেশ কয়েকটি ছাদ ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। এর পাশাপাশি বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটেছে। ঘটনার পর উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উপদ্রুত এলাকাগুলিতে চলছে উদ্ধারকার্য।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement