Russia-Ukraine War: ইউক্রেনীয় সেনার শিরচ্ছেদ, রাশিয়াকে 'পশুর' সঙ্গে তুলনা করে ক্ষোভ উগরে দিলেন জেলেনস্কি

Volodymyr Zelenskyy (Photo Credit: Instagram)

ইউক্রেনীয় (Ukraine) সেনার মুণ্ডচ্ছেদের ভিডিয়ো দেখে শিউরে উঠতে শুরু করেছে গোটা বিশ্ব। রুশ (Russia) বাহিনী জোর করে ইউক্রেনীয় সেনার শিরচ্ছেদ করছে, এমন দৃশ্য দেখিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়। যা দেখে রুশ বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বহু মানুষ। ইউক্রেনের সেনার সঙ্গে রুশ বাহিনী যে নির্মম আচরণ করে, সেই ভিডিয়ো ভাইরাল হতেই ফুঁসে ওঠেন ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের সেনার সঙ্গে পুতিন বাহিনী কীভাবে এই ধরনের নির্মম আচরণ করে, তা নিয়ে প্রশ্ন তোলেন জেলেনস্কি। এসবের পাশাপাশি জেলেনস্কি আরও বলেন, তাঁরা কোনও কিছু ভুলছেন না। খুনিদের কখনও ক্ষমা করতে পারবেন না বলেও ক্ষোভ উগরে দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কির ভিডিয়ো দেখে, রাশিয়ার বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেন ইউক্রেনের মানুষ।

আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনীয় সেনার মুণ্ডচ্ছেদ রুশ বাহিনীর? ক্যামেরায় ধরা পড়ল নৃশংসতা

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement