Russia Ukrain War: রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে অস্ত্র সাহায্য ফ্রান্সের

ইউক্রেনকে নতুন করে অস্ত্র সরবরাহে রাজি ফ্রান্স

Tanks (Photo Credits: Twitter)

ইউক্রেন রাশিয়া যুদ্ধে এবার ইউক্রেনকে অস্ত্র সরবারাহ করতে চলেছে ফ্রান্স। বেশ কিছু হালকা অথচ শক্তিশালী ট্যাঙ্কের পাশাপাশি কিছু সাঁজোয়া গাড়িও পাঠাতে চলেছে ফ্রান্স।

গত রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পরই এই ঘোষণা ফ্রান্সের। অস্ত্র পাঠানোর পাশাপাশি ইউক্রেনের সেনাকে প্রশিক্ষনও দেবে ফ্রান্স।

এদিকে ম্যাক্রনের তরফে ইউক্রেনকে যতরকমের সাহায্য প্রয়োজন সবটাই দেওয়া হবে বলে  জানানো হয়েছে।

ফ্রান্সের তরফে দেওয়া নতুন AMX-10RC গাড়িগুলি যুদ্ধক্ষেত্রে খুব দ্রুত গতিতে এগিয়ে চলতে সক্ষম এবং যে কোন পরিস্থিতিতে খাপ খাওয়ার জন্য প্রসিদ্ধ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement