Russia: রাশিয়ায় জেগে উঠল আগ্নেয়গিরি, বিমান চলাচলে জারি সতর্কতা

কামচাটকা এলাকার ১ লক্ষ ৮ হাজার স্কোয়ার কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আগ্নেয়গিরির লাভা।

Photo Credit Twiter

জেগে উঠল রাশিয়ার আগ্নেয়গিরি।মঙ্গলবার দেশের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরিটি লাভা উদগিরন করল। যার জেরে অগ্ন্যুতপাত থেকে নির্গত ছাই গোটা আকাশ ছুড়ে ছড়িয়ে পড়ে।আগ্নেয়গিরি থেকে বেরনো লাভা আশেপাশের রাস্তাতে পৌছে যায়। উৎপত্তি স্থল থেকে প্রয় ২০ কিমি ওপরে ছ়ড়িয়ে পড়ে লাভার ছাই। রাশিয়ার কামচাটকা এলাকাতে বিমান উড়ানের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

কামচাটকা এলাকার ১ লক্ষ ৮ হাজার স্কোয়ার কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আগ্নেয়গিরির লাভা।

প্রচন্ড অগ্ন্যুৎপাতের জেরে ৮.৫ সেন্টিমিটার পুরু আস্তরন পড়ে যায় রাস্তার ওপর।যা গত ৬০ বছরে সবথেকে পুরু।

কামচাটকায় বেশ কিছু স্কুল বন্ধ করা হয়েছে এবং জনগনকে বাড়ির মধ্যেই থাকতে বলা হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement