Narendra Modi: জার্মানি সফর সেরে কোপেনহেগেনে প্রধানমন্ত্রী, এই প্রথম ডেনমার্কে যাচ্ছেন মোদী

ইউরোপ সফরের দ্বিতীয় দিনে জার্মানি থেকে ডেনমার্কে যাচ্ছেন নরেন্দ্র মোদী। বার্লিন থেকে কোপেনহেগেন উড়ে যাওয়ার আগে জার্মানির প্রবাসী ভারতীয়দের সঙ্গে সময় কাটান তিনি।

PM Narendra Modi (Photo Credit: Instagram)

ইউরোপ সফরের দ্বিতীয় দিনে জার্মানি থেকে ডেনমার্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বার্লিন থেকে কোপেনহেগেন উড়ে যাওয়ার আগে জার্মানির প্রবাসী ভারতীয়দের সঙ্গে সময় কাটান তিনি। কোপেনহেগেন প্রবাসী ভারতীয়দের এক সমাবেশে উপস্থিত থাকার কথা মোদীর।

গতকাল, সোমবার জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে বৈঠক করেন মোদী। অবিলম্বে ইউক্রেনে যুদ্ধে ইতি টানা হোক। বৈঠক শেষে যৌথভাবে সেই আহ্বান জানিয়েছিলেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ। আরও পড়ুন: ইদের সকালে যোধপুরে দুই সম্প্রদায়ের মাঝে উত্তেজনা, বন্ধ ইন্টারনেট পরিষেবা

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement