Anti-Pension Bill Protest In Paris: নতুন পেনশন বিলের বিরুদ্ধে রাস্তায় মানুষ, বিক্ষোভে টিয়ার গ্যাস পুলিশের

নতুন এই বিল কার্যকরী করতে মরিয়া ফ্রান্সের প্রধানমন্ত্রী।

Photo Credit Twiter

ফ্রান্সে নতুন পেনশন বিলের বিরুদ্ধে বিক্ষোভ সাধারন মানুষের। বিক্ষোভ  থামাতে টিয়ার গ্যাস পুলিশের। নতুন পেনশন বিলে অবসরের বয়স ৬২ থেকে ৬৪ করা নিয়ে বিরোধ। আর সরকারের এই নতুন পেনশন নীতির জেরে কার্যত পথে নেমেছে ফ্রান্সের মানুষ।

এদিন ফ্রান্সের ডে লা কর্নকর্ডিয়াতে ৭ হাজার মানুষের জমায়েত হয় এই বিলের বিরুদ্ধে।বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছোঁড়ে বলে অভিযোগ। জনতাকে ছত্র ভঙ্গ করতে  ফাটানো হয় টিয়ার গ্যাসের সেল।

ফ্রান্সের শোন নদী থেকে পার্লামেন্ট পর্যন্ত বিক্ষোভ পদযাত্রা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নির তরফে বৃহস্পতিবার জানানো হয়েছিল যে, প্রয়োজনে বিশেষ ধারা প্রয়োগের মাধ্যমে এই নতুন বিল আনবে তারা।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement