Palestine : জ্বালানীর কারণে বিচ্ছিন্ন হবে যোগাযোগ ব্যবস্থা, সাংবাদিক সম্মেলন করে বার্তা প্যালেস্তাইন মন্ত্রীর

যোগাযোগ ব্যবস্থা বৃহস্পতিবারের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন

Gaza Destruction (Photo Credit: Twitter)

ইজরায়েলি ধ্বংসযজ্ঞের জেরে বিপর্যস্ত টেলিকমিউনিকেশন ব্যবস্থা। ব্যাপকভাবে বোমাবর্ষনের জেরে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা।যে মাধ্যমের দৌলতে বিশ্ববাসী গাজার যাবতীয় যুদ্ধের তথ্য পাচ্ছিলেন তা এবার কার্যত বন্ধ হতে চলেছে।

বৃহস্পতিবার পর্যন্ত যোগাযোগের বিষয়টি বিচ্ছিন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন প্যালেস্তাইনের টেলিকমিউনিকেশন মন্ত্রী ইশাক শিদর।

ওয়েস্ট ব্যাঙ্কে একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানান যে,  জ্বালানী না পাওয়ার কারণেই এই সমস্যা তৈরী হচ্ছে । এর পাশাপাশি মানবিক সাহায্যের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন প্যালেস্তাইনের মন্ত্রী।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement