Pakistan Shooting Video: নৃশংস হামলায় কেঁপে উঠল পাকিস্তান, বন্দুকধারীরা গুলিতে ছিন্ন করল ৩৮ জনের দেহ, ভিডিয়ো ছড়াল হু হু করে

Pakistan Gun Attack (Photo Credit: X/ Screengrab)

পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনওয়া প্রদেশে (Khyber Pakhtunkhwa) ফের হামলা চালাল বন্দুকধারীরা। খাইবার পাখতুনওয়ার খুররম প্রদেশে একটি গাড়িতে হামলা চালায় বন্দুকধারীরা। বন্দুকধারীদের হামলায় ৩৮ জনের মৃত্যু হয়। আহত আরও ১১ জন বলে খবর। বন্দুকধারীদের হামলায় যে ৩৮ জনের মৃত্যু হয়, তাঁদের মধ্যে মহিলারাও রয়েছেন। ওই হামলায় ছোট শিশুদেরও মৃত্যু হয় বলে খবর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবারের ঘটনার পর কড়া নিন্দা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি। যে বা যারা এই ঘটনায় যুক্ত, তাদের খুঁজে বের করে যাতে কড়া পদক্ষেপ করা হয়, সে বিষয়ে দেওয়া হয় নির্দেশ।

আরও পড়ুন: Suicide Attack In Pakistan: নৃশংস আত্মঘাতী হামলায় কেঁপে উঠল পাক সেনা শিবির, ছিন্নভিন্ন ১২ জওয়ানের দেহ

দেখুন কীভাবে হামলা চালানো হল পাকিস্তানের খুররম প্রদেশে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement