Massive Prison Break In Pakistan: পাকিস্তানের হাল খারাপ, করাচির জেল ভেঙে পালাল কয়েকশ বন্দি, পুলিশের গুলিতে পরপর মৃত্যু, দেখুন ভাইরাল ভিডিয়ো

Jail Break In Pakistan (Photo Credit: X/Screengrab)

এবার বড়সড় খবর এল পাকিস্তান (Pakistan) থেকে। করাচির একটি জেল ভেঙে (Massive Jail Break) পালাতে দেখা গেল কয়েকশ বন্দিকে। জেল ভেঙে পালাতে দেখা যায় বন্দিদের। রিপোর্টে প্রকাশ, করাচির (Karachi) মালির জেল থেকে কয়েকশ বন্দি পালিয়ে যায়। তাদের পাকড়াও করতে পরপর গুলি ছোঁড়ার শব্দ মেলে। যার জেরে ২০ জনের মৃত্যুর খবর মেলে। কারারক্ষী এবং পুলিশের গুলিতে পরপর ২০ জনের মৃত্যু হয় বলে খবর। সেই সঙ্গে ৪১ জন বন্দিকে পাকড়াও করতে পারে পুলিশ। কী কারণে বন্দিরা জেল ভেঙে (Prison Break)পালিয়ে যায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে মালি জেলের কাছে ভূমিকম্প বা বিস্ফোরণের জেরেই করাচিতে জেল ভেঙে বন্দিরা পালাতে শুরু করে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

জেল ভেঙে বন্দিরা পালানো শুরু করতেই পুলিশ গুলি চালানো শুরু করে। একটানা গুলি চালানো হয় পুলিশের তরফে। যার জেরে মালির জেরে প্রকাশ্যেই পরপর ২০ বন্দি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আরও পড়ুন: Himanta Biswa Sarma Shuts Down Pakistan's Brahmaputra Threat: ব্রহ্মপুত্রের জল কমিয়ে দেবে চিন? বন্ধুর নাম করে ভয় দেখাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফকে চুপ করালেন হিমন্ত

দেখুন সেই ভিডিয়ো যখন করাচির মালির জেল ভেঙে পালাতে শুরু করে বন্দিরা...

 

জেল ভেঙে একের পর এক বন্দি পালিয়ে যেতে শুরু করে...

 

করাচি থেকে একের পর এক ভিডিয়ো উঠে আসতে শুরু করেছে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement