Pakistan : পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে পাকিস্তান, ঘটনায় ২ শিশু নিহত ও ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান

Representational Image (Photo Credits: PTI)

পাকিস্তানে হামলা ইরানের।পাকিস্তানের বেশ কিছু জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে ইরান। যে সমস্ত টার্গেটগুলিতে হামলা করা হয়েছে সেগুলি জইস আল আদলের (Jaish Al Adl) ঘাঁটি বলে জানিয়েছে ইরান। ঘটনার জেরে ২ শিশু নিহত হয়েছে এবং ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাশাপশি আকাশসীমা লঙ্ঘন করে আক্রমন চালানোর জন্য নিন্দাও করেছে পাকিস্তান।

প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও ইরানের স্টেট মিডিয়ার তরফে এই খবরের সত্যতা জানানো হলে দূর হয় ধোঁয়াশা।

২০১২ সালে তৈরি হওয়া জইস আল আদল একটি পাকিস্তানের জঙ্গি সংগঠন যাদের ওপর ইরানের সীমান্তে পুলিশের ওপর হামলার অভিযোগ ছিল অতীতে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement