New York Shooting : নিউ ইয়র্কে মেট্রোতে বন্দুকবাজের হামলা, ঘটনায় মৃত ১

ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের

প্রতীকী ছবি

নিউইয়র্কে শ্যুটআউট। ঘটনার জেরে নিহত ১, আহত ৫ জন। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের ব্রনক্স শহরের একটি মেট্রো স্টেশনে। রিপোর্ট অনুযায়ী সোমবার বিকেল ৪.৩০ মিনিট নাগাদ মাউন্ট এডেন স্টেশনের কাছে গুলি চালানোর ঘটনার খবর পান পুলিশকর্মীরা। শুটিংয়ের পর চারজন পুরুষ এবং দু জন মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে ৩৪ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়।

অন্যান্য আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে ট্রেনটি স্টেশনে ঢোকা মাত্রই গুলি চালাতে শুরু করেন বন্দুকবাজটি। যদিও অভিযুক্তের পরিচয় জানা এখনও সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement