Nepal: নেপালে ৬.৪ মাত্রায় ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ৭০

ভূমিকম্পে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০

Photo ANI

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমান ৬.৪। ঘটনায় মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৭০। যার মধ্যে পশ্চিম রুকুমে মৃত ৩৬ জন এবং জাজারকোটে মৃত ৩৪ জন। বিশেষজ্ঞদের মতে মৃতের সংখ্যা বাড়তে পারে আরও। শুক্রবার ১১.৪৭ মিনিটে এই ভূমিকম্প অনূভূত হয়।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহল ভূমিকম্পে হওয়া মৃত্যু এবং ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন।

ন্যাশন্যাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গেছে ভূমিকম্পের তীব্রতার পরিমান ছিল ৬.৪ এবং কেন্দ্র থেকে ১০ কিমি গভীরে ছিল এর উৎপত্তি।

ভূমিকম্পের জের উত্তর ভারতের বিভিন্ন শহর যেমন, দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিহারেও লক্ষ্য করা যায়।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement