Mexico: মেক্সিকোতে বাইক মিছিলে সংঘর্ষ, মৃত ২
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে
মেক্সিকোতে বাইক বাহিনীর মধ্যে গুলি চালনার জেরে মৃত ২, আহত ৬। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর দক্ষিণের সান্টা ফে শহরের রেড রিভার নদীর কাছে । সেখানে শহরে রাস্তার মধ্যেই একে অপরের ওপর গুলি চালাতে শুরু করে দুই বাইকার গ্যাংয়ের সদস্যরা। এদিন মেক্সিকোর এই শহরে একটি যাত্রার আয়োজন করা হয়েছিল যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৮ হাজার বাইকার একত্রিত হওয়ার কথা ছিল। ছিল কনসার্ট এবং গানেরও ব্যবস্থা।
এদিনের ঘটনায় আহতদের নিয়ে য়াওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)