Massive Earthquake Video: ভূমিকম্পের প্রবল ধাক্কা, বিশালাকার গর্ত গিলে খেল আস্ত বহুতল, দেখুন

Building Breaks (Photo Credit: X/Screengrab)

চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়িঘর। মায়ানমারে (Myanmar) যখন ৭.৭ মাত্রার ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়, সেই সময় বাড়িঘর ছেড়ে মানুষ বাইরে বেরিয়ে আসতে শুরু করেন। থরথর করে কাঁপতে শুরু করে গোটা দেশ। একের পর এক বাড়িঘর ভেঙে পড়ে মায়ানমারে। মানুষ কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসতে শুরু করেন। তবে অনেকেই প্রাণ বাঁচিয়ে বাড়ির বাইরে বেরোতে পারেননি। ফলে বাড়ি যখন ভেঙে পড়তে শুরু করে হুড়মুড়িয়ে, তাঁরা সেখানেই চাপা পড়েন। এমনই মন খারাপ করা একাধিক ভিডিয়ো মায়ানমার থেকে উঠে আসছে। যেখানে চোখের সামনে মানুষের বসবাসের ঘরবাড়ি ভেঙে পড়তে শুরু করে। মায়ানমারে যেভাবে ভূমিকম্পের প্রভাবে মাটিতে গর্ত হয়ে তার ভিতরে বহুতল ঢুকে যায়, তা দেখলে কার্যত অবাক হয়ে যাবেন এবং ভয়ও ধরবে মনে।

আরও পড়ুন: Strong Earthquake In Myanmar: ভূমিকম্পের পর আর্তনাদ, মৃত্যুুর গ্রাসে মায়ানমারের হাসপাতালে, হাত, পা ভেঙে পড়ে রয়েছেন বহু মানুষ, দেখুন

দেখুন মায়ানমারে কীভাবে মাটিতে গর্ত হয়ে ঢুকে গেল আস্ত একটি বাড়ি...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement