Japan: ২১ টি বোয়িং ৭৩৭ কিনতে চলেছে জাপান এয়ারলাইন্স

বিমান সংস্থার সঙ্গে ২.৫ বিলিয়ন ডলারের চুক্তি সম্পন্ন করেছে জাপান এয়ার লাইন্স।

Photo Credit

বোয়িংয়ের কাছে থেকে ২১ টি ৭৩৭ ম্যাক্স কিনতে চলছে জাপান। বিমান সংস্থার সঙ্গে ২.৫ বিলিয়ন ডলারের চুক্তি সম্পন্ন করেছে জাপান এয়ার লাইন্স। তবে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের সঙ্গেও কথা চালাচ্ছিল জাপান।  শেষমেশ বোয়িং এর কাছেই বিমান কিনতে রাজি হয় জাপান। যদিও A320  ন্যারোবডি এয়ারবাসের অন্যতম বহু বিক্রিত এয়ারবাস।

জাপান এয়ারলাইনসের প্রেসিডেন্ট উজি আকাসাক জানিয়েছেন, ২০২৬ সাল থেকে নতুন বিমান পরিষেবার জন্য আনা হবে।নতুন বোয়িং ম্যাক্স ৭৩৭ আগের মডেলগুলির তুলনায় ১৫ শতাংশ কম কার্বন নির্গমন করবে বলে জানা যাচ্ছে।

বর্তমানে ন্যারোবডি বিমানের ক্ষেত্রে জাপানে বেশিরভাগ জুড়ে রয়েছে বোয়িংয়ের ৭৩৭- ৮০০ মডেল। যার মধ্যে নিজেদের রয়েছে ৪৭ টি জেট এবং লিজ হিসেবে নেওয়া হয়েছে ১৭ টি জেট।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement