Israel-Iran War: 'ইরানের বিষয়ে কারও নাক গলানোর অধিকার নেই', আমেরিকার ঘা খেয়েও পরমাণু শক্তিধর দেশ হিসেবেই নিজের পরিচয় রাখতে অনড় তেহরান
ইউরেনিয়ানম (Uranium) মজুদ এবং তার সমুদ্ধকরণের প্রক্রিয়া চলবে। ইজরায়েল (Israel) এবং আমেরিকার (US) যৌথ হামলার মাঝে ঘোষণা করলেন ইরানের (Iran) উপবিদেশমন্ত্রী। তিনি বলেন, ইরান নিজের কাজ করবে। ইরান কী করবে, সেটা অন্য কেউ বলতে পারে না। ইরান কী করবে না করবে, তা বলার অধিকার অন্য কারও নেই বলে স্পষ্ট জানান ইরানের (Israel-Iran War) এই মন্ত্রী। অর্থাৎ পরমাণু কেন্দ্রে হামলার পরও যে ইরানে কোনওভাবে আমেরিকাকে ভয় পাচ্ছে না, তা স্পষ্ট করে দেন তেহরানের প্রতিনিধি। ইজরায়েল এবং ইরানের যুদ্ধের মাঝে সম্প্রতি তেহরানের (Tehran) তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। যেখানে ইসফাহানের মত অতি গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম ভাণ্ডারও রয়েছে। মার্কিন যুদ্ধ বিমান ইরানের পরমাণু কেন্দ্রের উপর বোমা ফেলে। ফলে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের অংশ। ইজরায়েলকে সঙ্গ দিতেই ইরানের পরমাণু কেন্জ্র বোমা ফেলতে শুরু করে ট্রাম্প বাহিনী।
কেউ থামাতে পারবে না ইরানকে, বললেন সে দেশের মন্ত্রী...