Iran Attacks Israel's Mossad Centre Video: মোসাদকে ধ্বংস করছে ইরান? হারজ়িলিয়ায় ইজরায়েলের শক্তিশালী গুপ্তচর সংস্থার অফিস জ্বালিয়ে দিল তেহরান, দেখুন ভিডিয়ো
ইরানের (Iran) তরফে এবার বড় দাবি করা হল। তেহরানের (Tehran) দাবি, তারা ইজরায়েলের (Israel) গুপ্তচর সংস্থা মোসাদের ঘরে বোমা ফেলেছে। ইজরায়েলের হারজিলিয়াতে মোসাদের (Mossad Spy Agency) যে বহুতল রয়েছে, সেখানে হামলা চালিয়েছে ইরানি মিসাইল। এমনই দাবি করা হয়েছে তেহরানের তরফে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় এমন বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে, যেখানে দেখা যায় ইজরায়েলের হারজ়িলিয়ায় জ্বলছে তাদের গুপ্তচর সংস্থা মোসাদের নিয়ন্ত্রণে থাকা বহুতল। ইরানের রাজধানী তেল আভিভের (Tel Aviv) কাছে হারজ়িলিয়ায় মোসাদের যে বহুতল রয়েছে, সেখানেই ইরান হামলা চালায় বলে খবর মেলে। যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। মোসাদের হেড কোয়ার্টারে যেভাবে ইরান হামলা চালায়, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে যায় আন্তর্জাতিক মহলে।
দেখুন মোসাদের সদর দফতর জ্বলছে বলে দাবি ইরানের...
মোসাদের হেড কোয়ার্টারে হামলার একাধিক ভিডিয়ো প্রকাশ্যে আসতে শুরু করেছে...