Bangladesh's Radhakanta Temple Vandalised: বাংলাদেশের ঢাকার ইসকন রাধাকান্ত মন্দিরে ভাঙচুর, আহত বেশ কয়েকজন ভক্ত

বাংলাদেশের (Bangladesh) ঢাকার ইসকন রাধাকান্ত মন্দিরে (Radhakanta Temple) ভাঙচুর চালানো হয়েছে। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। ঢাকার ওয়ারীতে ২২২ লাল মোহন সাহা স্ট্রিটে অবস্থিত ইসকন রাধাকান্ত মন্দির। অভিযোগে ২০০ জনেরও বেশি লোক গতরাতে এই মন্দিরে ভাঙচুর চালায়।

ঢাকা, ১৮ মার্চ: বাংলাদেশের (Bangladesh) ঢাকার (Dhaka) ইসকন রাধাকান্ত মন্দিরে (ISKCON Radhakanta Temple) ভাঙচুর চালানো হয়েছে। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। ঢাকার ওয়ারিতে ২২২ লালমোহন সাহা স্ট্রিটে অবস্থিত ইসকন রাধাকান্ত মন্দির। অভিযোগে ২০০ জনেরও বেশি লোক গতরাতে এই মন্দিরে ভাঙচুর চালায়। খবরে বলা হয়েছে, হামলায় কয়েকজন ভক্ত আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের নাম সুমন্ত্র চন্দ্র শ্রাবণ, নীহার হালদার, রাজীব ভদ্র।

জানা গিয়েছে, উন্মত্ত জনতার নেতৃত্বে ছিলেন হাজী শফিউল্লা। বৃহস্পতিবার রাতে এর নেতৃত্বে প্রায় ২০০ জন লোক হঠাৎই মন্দিরে হামলা চালায়। ধর্মীয় স্লোগান দিতে দিতে এসে মন্দিরে ভাঙচুর শুরু হয়। ভেঙ ফেলা হয় দেওয়াল। জানা যাচ্ছে ওই সময় মন্দিরে ছিলেন ৩০-৪০ জন ভক্ত এবং পুরোহিতও। দুষ্কৃতীরা তাঁদের বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারপর ছত্রভঙ্গ করে দেওয়া হয় ওই হামলাকারীদের। ঘটনার জেরে প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আরও পড়ুন: Pakistan’s Missile Crashes: উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ল পাকিস্তানি মিসাইল

গত বছর, বাংলাদেশের কুমিল্লা শহরের নানুয়ার দিঘি হ্রদের কাছে একটি দুর্গাপুজো মণ্ডপে কুরআন অবমাননা করা হয়েছে বলে সোশাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ার পর হিংসায় কমপক্ষে তিনজন নিহত হন।

এর আগে ঢাকার টিপু সুলতান রোড ও চট্টগ্রামের কোতোয়ালিতেও একই ধরনের ঘটনার খবর পাওয়া গিয়েছিল।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement