America: ভারতীয় বংশোদ্ভুত রবি চৌধুরী আমেরিকার এয়ারফোর্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিযুক্ত হলেন

চৌধুরী এর আগে পরিবহন দফতরে সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।যেখানে অ্যাডভান্স প্রোগাম এবং ইনোভেশনের ডিরেক্টর হিসেবে পদে ছিলেন তিনি।

Photo Credit ANI

ভারতীয় বংশোদ্ভুত রবি চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগের এয়ার ফোর্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিযুক্ত হলেন। পেন্টাগনে অন্যতম গুরুত্বপূর্ণ সম্মান হিসেবে বিবেচিত এই পদটি।

বুধবার সেনেটে ৬৫-২৯ ভোটে তিনি জয়লাভ করেন। চৌধুরী এর আগে পরিবহন দফতরে সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।যেখানে অ্যাডভান্স প্রোগাম এবং ইনোভেশনের ডিরেক্টর হিসেবে পদে ছিলেন তিনি।

ইউএস এয়ারফোর্সে ১৯৯৩ থেকে ২০১৫ সাল অবধি থাকাকালীন তিনি বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। একজন C17 যুদ্ধ বিমানের পাইলট হিসেবে আফগানিস্তান এবং ইরাকে যুদ্ধ করেছেন।

একজন সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে রবি চৌধুরী নাসায় মহাকাশচারীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও কাজ করেছেন। এছাডা় ওবামার প্রশাসনে তিনি এশিয়ান আমেরিকান এবং উপসাগরীয় দ্বীপগুলির প্রেসিডেন্ট উপদেষ্টা কমিটিতেও কাজ করেছেন।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement