Egypt: কায়রোতে ট্রেন দুর্ঘটনা, মৃত ২

রেল ট্র্যাক থেকে সরে গিয়ে ট্রেনটি একটি স্টেশনে গিয়ে ধাক্কা মারে।

Photo Credit ANI

মিশরের কায়রোতে রেল দুর্ঘটনা। ঘটনার জেরে নিহত ২, আহতের সংখ্যা ১৬। মিশরের পরিবহন মন্ত্রীর বক্তব্য থেকে জানা গেছ ট্রেনটি কাইলুব নামের একটি রেল স্টেশনে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলে ২০ টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।আহতদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

পরিবহন মন্ত্রী কামেল এল ওজির দুর্ঘটনার কারন জানতে একটি তদন্ত কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন।এর আগে ২০২১ সালে দুটি ট্রেনের সংঘর্ষে ৩২ জন মানুষ মারা যান এবং ৮৪ জন আহত হয়েছিলেন।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement