Earthquake : ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান সহ আরও বেশ কিছু দেশ

পাকিস্তান, জিজ্যাং এবং নিউ গিনিয়া সহ এলাকা কেঁপে ওঠে ভূমিকম্পে

Earthquake , Representational Image (Photo Credit: File Photo)

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতার পরিমান ৪.২। ন্যাশন্যাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গেছে এমনই তথ্য। মঙ্গলবার রাত ৩.৩৮ মিনিট নাগাদ এই ভূমিকম্পের ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।

কেন্দ্র থেকে ১০ কিমি গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় কোন ক্ষয়ক্ষতির কথা এখনও পর্যন্ত জানা যায়নি।

তবে পাকিস্তানের ভূমিকম্পের কিছু আগে ৬.৫ ভূমিকম্পে কেঁপে ওঠে নিউ গিনিয়া।এছাড়া জিজ্যাংয়েও রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমান ছিল ৫। এবং এটি কেন্দ্র থেকে ১৪০ কিমি গভীরে এর উৎপত্তি।

এর আগে সেপ্টেমবরে ৪.৪ রিখটার স্কেলের ভূমিকম্পে কেঁপে উঠেছিল পাকিস্তান।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement