Russia-Ukraine War: পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশেকারী রাশিয়ান ড্রোনগুলিকে নামিয়ে ফেলল ডাচ এফ-৩৫

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ৪১৫টিরও বেশি ড্রোন এবং বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালায়।

Dutch F-35 Fighter Jets (Photo Credit: X)

নয়াদিল্লি: পোল্যান্ডের (Poland) আকাশসীমায় রাশিয়ান ড্রোনের (Russian Drones) অনুপ্রবেশের ঘটনায় ডাচ এফ-৩৫ যুদ্ধবিমানগুলি (Dutch F-35 Fighter Jets) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সূত্রে খবর, ১০ সেপ্টেম্বর রাশিয়া ইউক্রেনের উপর বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এর মধ্যে কিছু ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। পোল্যান্ডের সামরিক বাহিনী এবং ন্যাটো মিত্ররা দ্রুত পদক্ষেপ নেয়। এফ-৩৫ যুদ্ধবিমানগুলি তাদের উন্নত রাডার এবং সেন্সর ব্যবহার করে পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় আকাশসীমায় ড্রোনগুলির গতিবিধি পর্যবেক্ষণ করে।

আরও পড়ুন: Prisoners Escape From Nepal Jail: ভিডিয়োতে দেখুন কীভাবে ভেঙে, পাঁচিল টপকে, আগুন ধরিয়ে নেপালের জেল থেকে পালাচ্ছে বন্দিরা, কড়া সতর্কতা বাংলা, উত্তরপ্রদেশ সীমান্তে

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ৪১৫টিরও বেশি ড্রোন এবং বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালায়। এই হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘নৃশংস’ হিসেবে বর্ণনা করেছেন।

রাশিয়ান ড্রোনগুলিকে নামিয়ে ফেলতে সাহায্য করল ডাচ এফ-৩৫

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement