Donald Trump On Pakistan: গোপণে পরমাণু অস্ত্র পরীক্ষা চালাচ্ছে পাকিস্তান, দাবি ট্রাম্পের, সঙ্গে যোগ করলেন আরও দেশের নাম
নিরন্তর পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে পাকিস্তান (Pakistan)। গোটা বিশ্বের কাছ থেকে লুকিয়ে পরমাণু পরীক্ষা পাকিস্তানে চলছে। এবার একটি টেলিভিশনের সাক্ষাৎকারে হাজির হয়ে এমনই দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump) বলেন, গোটা বিশ্ব জানতে পারছে না কোনও কিছু। অথচ পাকিস্তান গোপণে পরমাণু শক্তি পরীক্ষা (Testing Nuclear Weapons) চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে তারা কথা বলতে চাইছে না বলেও দাবি করেন ট্রাম্প।
পাকিস্তানের পাশাপাশি রাশিয়া, চিন এবং উত্তর কোরিয়াও গোপণে পরমাণু শক্তি পরীক্ষা চালাচ্ছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান, রাশিয়া, চিন কিংবা উত্তর কোরিয়ার মত দেশগুলি এরকেবারে গোপণে এই পরামাণু শক্তি পরীক্ষা চালাচ্ছে। তারা যতদিন না পর্যন্ত এ বিষয়ে মুখ খুলবে, ততদিন কেউ কিছু জানতে পারবে না বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
শুনুন ডোনাল্ড ট্রাম্প কী দাবি করলেন...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)