Canada: টরেন্টোয় ভারতীয় দূতাবাসে খালিস্তানপন্থীদের বিক্ষোভ, প্রতিবাদে উড়ল ভারতীয় পতাকাও

খালিস্তানপন্থীদের পাশাপাশি ভারতীয় পতাকা নিয়েও প্রতিবাদ করতে দেখা যায় বেশ কিছু সমর্থকদের

Photo Credit ANI

কানাডায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে খালিস্তানি আন্দোলন। শুক্রবার টরেন্টোয় ফের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে একদল খালিস্তানপন্থী।

তবে খালিস্তানপন্থীদের পাশাপাশি ভারতীয় পতাকা নিয়েও উপস্থিত ছিলেন ভারতীয়রাও।কানাডা, ব্রিটেনে, মার্কিন য়ুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে খালিস্তানপন্থীদের আন্দোলন বেশ কিছুদিন ধরেই তীব্র হয়েছে।

ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে এই সমস্ত দেশগুলিতে ভারতীয় কূটনীতিবিদদের যাতে কোন সমস্যার মধ্যে পড়তে না হয় তার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ভারত। পাশাপাশি দূতাবাসগুলিতে যাতে সুরক্ষিত থাকে তার নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে ভারতের তরফে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement