Brussels : ব্রাসেলসে গুলিতে মৃত ২ সুইডিশ নাগরিক, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

ঘটনার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি

Gun-Shot Representative Photo (Photo Credits: Pixabay)

বেলজিয়ামের ব্রাসেলসে গুলি চালানোর ঘটনায় মৃত ২। মৃত ২ জন সুইডেনের নাগরিক বলে জানা গিয়েছে।বেলজিয়ান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত অপরাধীকে ধরা যায়নি। কি কারণে এই ঘটনা ঘটল সেই বিষয়েও এখনও জানা যায়নি কিছু।

ঘটনার জেরে নিহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন বেলজিয়ানের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু।

তিনি জানিয়েছেন, "ব্রাসেলসে কাপুরুষোচিত আক্রমনের জন্য নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।আমি খুব গভীর ভাবে বিষয়টি নজরে রাখছি।"

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement