Brazil: ব্রাজিলে প্রবল বৃষ্টিতে মৃত ২৪

কার্নিভালের মধ্যেই বৃষ্টির জেরে সে দেশে আটকে বহু পর্যটক

Photo Credit (Twiter)

ব্রাজিলে প্রবল বন্যার জেরে মৃত ২৪, দক্ষিণ ব্রাজিলের সামুদ্রিক এলাকায় বন্যা এবং ভূশৃঙ্খলনের জেরে ভয়াবহ অবস্থা সেদেশের। ঘটনায় উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বির্যয়ের জেরে বিপন্ন  যোগাযোগ ব্যবস্থা। ব্রাজিলের কার্নিভাল ফেস্টিভ্যালের জন্য সেখানে উপস্থিত হয়েছেন বহু পর্যটক। তারাও বৃষ্টি, বন্যাতে সমস্যার মুখে।

সাওপাওলো সরকারের তরফে জানানো হয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত ৫৬৬ জন বাড়ি ছাড়া হয়েছেন।এবং ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ ব্রাজিলের সামুদ্রিক এলাকাগুলিতে।

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা (Luiz Inacio Lula da Silva)জানিয়েছেন , বিপযস্ত এলাকাগুলিকে পরিদর্শন করবেন তিনি।

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement