Bangladesh: বাংলাদেশে বজ্রাপাতে মৃত্যু ৯ জনের

বাংলাদেশের সুনামগঞ্জ, মৌলভিবাজারএবং সিলেটে বজ্রাপাতের জেরে মৃত্যু হয়েছে ৯ জনের

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বাংলাদেশে বজ্রপাতে মৃত্যু হল ৯ জনের। ঘটনাটি ঘটেছে রবিবার বাংলাদেশের বিভিন্ন এলাকায়। যার মধ্যে রয়েছে সুনামগঞ্জ, মৌলভিবাজার এবং সিলেট। সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে বজ্রপাতে মৃত্যুর এই ঘটনা ঘটে।

বছরের এই সময়ে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বাংলাদেশে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পরিমান বেশি দেখা যায়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার কারনে এই সব অঞ্চলগুলিতে বজ্রাপাতে মৃত্যুর পরিমান তাই বেশি হয়।

বেশিরভাগ ক্ষেত্রেই এই এলাকাগুলিতে মাঠে কাজ করার সময় বজ্রাপাতে মৃত্যু হয় চাষীদের। প্রতিবছরই বাংলাদেশে বজ্রাপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে. আবহাওয়া পরিবর্তনের কারনে বর্ষার মরসুম আসার সময় এই ঘটনা প্রায়শই দেখা যায়।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement