Balochistan : বালোচিস্তানে বিভিন্ন স্থানের নির্বাচন কেন্দ্রে গ্রেনেড হামলা দুষ্কৃতিদের

বিভিন্ন স্থানে প্রায় ৯ টি গ্রেনেড ছোঁড়া হয়েছে বলে জানা গেছে

Representational Image (Photo Credits: PTI)

নির্বাচনী কার্যালয়কে লক্ষ্য করে বিভিন্ন স্থানে ৯ টি গ্রেনেড হামলা চালানো হল বালোচিস্তানে (Balochistan)। পুলিশ সূত্রে জানা গেছে বেশ কিছু দুষ্কৃতি বাইকে চড়ে কিল্লি আহমেদজাইয়ের একটি স্কুলে হামলা চালায়।

স্কুলটি একটি নির্বাচনী কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল, বিস্ফোরনের জেরে বিল্ডিংয়ের জানলার কাঁচ ভেঙে যায় বলে জানা গেছে। পানসিতেও সরকারী স্কুলে এই ধরনের হামলার চেষ্টা করা হয় আরও একটি সরকারী স্কুলে।যদিও সেই বিস্ফোরকটিকে নিক্রিয় করা হয় বলে জানা গেছে। পাঞ্জগুর শহরে দুটি বিস্ফোরনের ঘটনা ঘটেছে যেখানে ন্যাশন্যাল পার্টি লিডারের বাড়ি এবং একজন নির্দল সমর্থকের বাড়িকে টার্গেট করা হয়।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement