Australia: স্কুল বাসে ট্রাকের ধাক্কা, অষ্ট্রেলিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন স্কুল ছাত্র

স্কুল থেকে বেরনোর সময় পেছন থেকে ধাক্কা মারে ট্রাকটি

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

অষ্ট্রেলিয়ায় স্কুলবাসে দুর্ঘটনার জেরে আহত বেশ কয়েকজন ছাত্র। ঘটনাটি ঘটেছে অষ্ট্রেলিয়ার মেলবোর্নে। পুলিশের তরফে জানা গেছে স্কুল বাসটি ৪৫ জন ছাত্র নিয়ে স্কুল থেকে বেরনোর সময় দুর্ঘটনার কবলে পড়ে।পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা মারে বলে জানা গেছে।

ঘটনার জেরে ৯ জন শিশুকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বেশ কিছু ছাত্রের হাত পা ভাঙা অবস্থায় ভর্তি করা হয়েছে। কারোর মাথায় আঘাত গুরুতর বলে জানা গেছে।

সাত জনের অবস্থা আশাঙ্কাজনক বলে জানা গেছে পুলিশের তরফে। যদি বাসের ড্রাইভারের বড়সড় কোন ক্ষতি হয়নি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement