Pakistan: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গাড়ি দুর্ঘটনায় মৃত ৭, আহত ২
প্রাথমিক তদন্তে অনুমান, একটি অটো রিক্সাকে বাঁচাতে গিয়ে বাসটি ধাক্কা মারে গাড়িটিকে
পাকিস্তানে গাড়ি দুর্ঘটনায় মৃত ৭, আহতের সংখ্যা ২। রবিবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশের ওকারা নামক এক জেলায়। ওকারার জাতীয় সড়কে দ্রুত গতিতে আসা বাস একটি গাড়িতে ধাক্কা মারে। যার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারায় ৭ জন। লাহোর থেকে পাক পাত্তানের দিকে যাচ্ছিল গাড়িটি। মৃতেরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
ঘটনাস্থলে পৌছয় উদ্ধারকারী দল, আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারনে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে প্রাথমিক তদন্তে অনুমান, একটি অটো রিক্সাকে বাঁচাতে গিয়ে বাসটি ধাক্কা মারে গাড়িটিকে। যদিও প্রতক্ষ্যদর্শীদের মতে বাস ড্রাইভারটি গাড়ির গতিকে ধীরে না করার ফলেই ঘটে এই দুর্ঘটনা।
At least seven people were killed and two others injured on Sunday when a bus hit a car in the #Okara district of #Pakistan's eastern Punjab province, rescue service reported. pic.twitter.com/fkQgMmnZcv
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)