West Bengal Weather Update: আবহাওয়ার আপডেট; কলকাতায় শুরু হল বৃষ্টি, সঙ্গে হাওয়া, রাজ্যের বিভিন্ন প্রান্তে হতে পারে শিলাবৃষ্টিও

Rain (Photo Credit: File Photo)

আজকের আবহাওয়া (Todays Weather) কেমন থাকবে, সেই পূর্বাভাষ বৃহস্পতি সকালেই জানানো হয়েছিল। সেই অনুযায়ী দুপুর গড়াতেই কালো হয়ে এসেছে রাজ্যের আকাশ। ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। যত সময় বাড়বে এই বৃষ্টির গতি আরও বাড়বে। আকাশের মুখ ভার হওয়ায় ক্রমাগত এই বৃষ্টির রেশ রাজ্যের (West Bengal Weather Update) বিভিন্ন জায়গার সঙ্গে কলকাতাতেও পড়তে শুরু করেছে। কলকাতা শহরে শুরু হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে চলছে হাওয়া। কলকাতা-সহ (Kolkata) রাজ্যের বিভিন্ন জায়গায় যে বৃষ্টি শুরু হয়েছে, তার জেরে মাঝ সপ্তাহে মানুষের ভোগান্তি বাড়ছে। সেই ভোগান্তিকে আরও দ্বিগুণ করছে বৃষ্টির সঙ্গী হাওয়া। জানা যাচ্ছে, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যে বৃষ্টি শুরু হয়েছে, তার মাঝে শিলাবৃষ্টিও (Hailstorm) হতে পারে। অর্থাৎ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক এলাকায়। প্রসঙ্গত আগেই জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে। বজ্রগর্ভ মেঘের সঞ্চারে রাজ্যের আকাশ কালো হয়ে আসবে এবং আগামী ২৪ ঘণ্টা ধরে বিভিন্ন সময়ে বৃষ্টি হবে। পূর্বাভাষ অনুযায়ী বৃহস্পতি বিকেল থেকেই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া শুরু হয়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।

আরও পড়ুন: West Bengal Weather Update: কেমন থাকবে আজকের আবহাওয়া, বজ্রগর্ভ মেঘের সঞ্চারে রাজ্যের আকাশের মুখ ভার, ২৪ ঘণ্টায় নামছে বৃষ্টি, জানুন আপডেট

দেখুন আবহাওয়ার পূর্বাভাষে কী জানা যাচ্ছে...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement