Babul Supriyo: 'বিভাজনের রাজনীতিতে উত্যক্ত হয়েই বিজেপি ছেড়েছি', সমালোচকদের একহাত তৃণমূলের বাবুল সুপ্রিয়র
জোড়াফুলে যোগ দিয়ে বাবুল সুপ্রিয়র নির্বাচনে লড়াই নিয়ে যখন একাধিক সমালোচনা শুরু হয়েছে, সেই সময় মুখ খুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্য়ুইট করে সমালোচকদের একহাত নেন বাবুল সুপ্রিয়।
কলকাতা, ১৮ মার্চ: বিজেপি (BJP) তাঁকে যোগ্য সম্মান দেয়নি, বিদ্বেষের রাজনীতি থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি গেরুয়া শিবির ত্যাগ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর তৃণমূলে (TMC) যোগ দিয়ে এমনই মন্তব্য করেন বাবুল সুপ্রিয়। বাংলার জন্য কাজ করতেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোড়াফুল শিবিরে যোগ দিয়েছেন বলে জানান বাবুল সুপ্রিয়। তৃণমূলে যোগ দেওয়ার পর বালিগঞ্জ কেন্দ্র থেকে এবার লড়াই করছেন বাবুল। যা নিয়ে উত্তাল রাজনৈতিক মহলসহ সোশ্যাল মিডিয়া।
বালিগঞ্জ থেকে বাবুল সুপ্রিয়র ( Babul Supriyo) নির্বাচনে লড়াই নিয়ে যখন একাধিক সমালোচনা শুরু হয়েছে, সেই সময় মুখ খুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্য়ুইট করে সমালোচকদের একহাত নেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, ''বিজেপি ছেড়েছি তাদের বিদ্বেষ, ঘৃণা ও বিভাজনের রাজনীতিতে উত্যক্ত হয়।'' দেখুন বাবুল সুপ্রিয় কী লিখলেন...
বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বাবুল আরও বলেন...