Teachers Protest In Siliguri: হাতে পোস্টার নিয়ে রাস্তায় প্রতিবাদে শিক্ষকরা, চাকরিহারাদের দুঃখে সামিল সাধারণ মানুষও

Teachers Protest (Photo Credit: ANI/X)

কলকাতা (Kolkata), তমলুকের (Tamluk) পর শিলিগুড়িতেও (Siliguri)  চাকরিহারা শিক্ষকরা প্রতিবাদে সামিল হলেন। এসএসসির দুর্নীতির বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ শুরু করেছেন চাকরিহারা শিক্ষকরা (Teachers)। বুধবার কসবা ডিআই অফিসের সামনে চাকরিহারা শিক্ষকরা শান্তিপূর্ণ অবস্থান শুরু করলে, পুলিশের লাঠির বাড়ি খেতে হয় তাঁদের। অবমানবিকভাবে পুলিশ শিক্ষরদের উপর লাঠি চালায়। কলকাতার পাশাপাশি তমলুকে ডিআই  অফিসের সামনে চাকরিহারারা হাজির হলে, তাঁরা সেখানে প্রবেশ করতে পারেননি। ডিআই অফিসে তালা পড়ে যায়। কলকাতা, পশ্চিম মেদিনীপুরের পর শিলিগুড়িতে চাকরিহারা শিক্ষকরা প্রতিবাদ করেন। তবে শান্তিপূর্ণভাবেই। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি প্যানেল (SSC Recruitment Exam) বাতিল করে দেওয়া হয়। যার জেরে ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে যায়। যোগ্য, অযোগ্যের বাছাই না হয়েই এই ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ায় রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

আরও পড়ুন:  SSC Recruitment Scam: কসবায় শিক্ষকদের মার পুলিশের; স্যার, ম্যাডামদের হাত, পা ফুলিয়ে দিল পুলিশের 'লাঠির বাড়ি', তমলুকেও ডিআই অফিসের সামনে চাকরিহারারা

শিলিগুড়িতে প্রতিবাদ চাকরিহারা শিক্ষকদের...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement