WB PPE Kits Scam: করোনার সময় পিপিই কিট ও চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতি! তদন্ত চেয়ে ইডি-র অধিকর্তাকে চিঠি শুভেন্দুর

২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির সময় পিপিই কিট ও অন্যান্য চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম কেনার সময় আর্থিক দুর্নীতি করেছে পশ্চিমবঙ্গ সরকার।

Photo Credits: IANS & pexels

২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির (Covid 19 pandemic) সময় পিপিই কিট (PPE kits) ও অন্যান্য চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম (medical equipment) কেনার সময় আর্থিক দুর্নীতি (financial scam) করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের করানোর জন্য আর্জি জানিয়ে ইডির অধিকর্তাকে (director of ED) চিঠি লিখলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (WB LoP Suvendu Adhikari)।

সংবাদ সংস্থা আইএএনএসের প্রতিবেদন সূত্রে জানা গেছে, নন্দীগ্রামের বিজেপি বিধায়কের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে পশ্চিমবঙ্গে করোনা মহামারি চলাকালীন রাজ্যের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে পিপিই কিট ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম কেনার সময় বিশাল আর্থিক কেলেঙ্কারি হয়েছে। আরও পড়ুন: Kunal Ghosh On Mahua Moitra: মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের জেরে বিজেপিকে আক্রমণ, ভিডিয়োতে শুনুন কুণাল ঘোষের বক্তব্য

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement