Sheikh Shahjahan: আদালতের নির্দেশের আগে কেন গ্রেফতার করা হল না শাহজাহানকে, প্রশ্ন বৃন্দার

Brinda Karat (Photo Credit: ANI/Twitter)

শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) গ্রেফতার করতে পারবে ইডি, সিবিআই কিংবা রাজ্য পুলিশ। বুধবার কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারির পর তাঁকে আজ বসিরহাট আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। শেখ শাহজাহানের গ্রেফতারির পর বিষয়টি নিয়ে ফের তোপ দাগেন সিপিএম নেত্রী বৃন্দা কারাট। বৃন্দা বলেন, আদালতের চাপে পড়ে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়। তার মানে এই দাঁড়ায় যে এতদিন পর্যন্ত শেখ শাহজাহান তৃণমূলের আশ্রয়ে ছিলেন। সন্দেশখালির ঘটনা যখন ঘটছে, তখন শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তারপরও কেন শেখ শাহজাহানকে এতদিন ধরে দলের তরফে আশ্রয় দেওয়া হল বলে অভিযোগ করেন বৃন্দা কারাট (Brinda Karat)।

আরও পড়ুন: Sheikh Shahjahan: শেখ শাহজাহানকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বসিরহাট আদালতের

শুনুন কী বললেন বৃন্দা কারাট...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement