Sheikh Shahjahan: শেখ শাহজাহানকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বসিরহাট আদালতের

শাহজাহানের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Sheikh Shahjahan: শেখ শাহজাহানকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বসিরহাট আদালতের
TMC leader Sheikh Shahjahan arrested Photo Credit: Twitter@RealMugemboo

বসিরহাট: তৃণমূল নেতা শেখ শাহজাহান (TMC leader Sheikh Shahjahan)-কে ১০ দিনের পুলিশ হেফাজতে (Police Custody) পাঠাল বসিরহাট আদালত। ৫৬ দিনের মাথায় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে আজ গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। সূত্রের খবর, পুলিশের তরফে শাহজাহানকে ১৪ দিনের হেফাজত চাওয়া হয় । বিচারক ১০ দিনের হেফাজত মঞ্জুর করেছেন। তাঁকে আদালতের লকআপে রাখা হয়েছে। আরও পড়ুন: Sandeshkhali: পুলিশের জালে শেখ শাহজাহান, সন্দেশখালির উদ্দেশে রওনা দিলেন শুভেন্দু অধিকারী

দেখুন 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 29, 2024 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).