RG Kar Hospital: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান, জুনিয়রদের সঙ্গে সামিল সিনিয়র ডাক্তাররাও

Doctors Protest In Saltlake.jpg (Photo Credit: IANS/X)

আরজি কর-কাণ্ডের (RG Kar Hospital) প্রতিবাদে এবার ফের রাস্তায় নামলেন চিকিৎসকরা (Doctor)। বুধবার স্বাস্থ্য অভিযান অভিযান শুরু করেন চিকিৎসকরা। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা একসঙ্গে রাস্তায় নামেন। স্বাস্থ্য ভবনের দিকে হাতে হাত ধরে প্রতিবাদ মিছিল শুরু করেন চিকিৎসকরা। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে থেকে স্বাস্থ্য ভবনের  দিকে এগোচ্ছেন চিকিৎসকরা। গত ৯ অগাস্ট আরজি করে ট্রেনি চিকিৎসককে ধর্ষণের পর নারকীয়ভাবে খুন (Kolkata Doctor Death) করা হয়। যে ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এবার আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেন চিকিৎসকরা।

আরও পড়ুন: RG Kar Hospital: স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে কাজ শুরু করুন চিকিৎসকরা, আবেদন AIIMS-এর

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের ভিডিয়ো দেখুন...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement