RG Kar Case: নবান্নে পৌঁছে গেলেন জুনিয়র ডাক্তাররা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য হাজির ৩০ জনের প্রতিনিধি দল
স্বাস্থ্য ভবনের (Swasthya Bhawan) অবস্থান আন্দোলন থেকে থেকে ৩০ জনের একটি প্রতিনিধি দল পৌঁছল নবান্নে (Nabanna)। বাস থেকে নেমে একে একে নবান্ন সভাঘরের দিকে এগিয়ে যান জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। বাস থেকে নেমে নবান্ন সভাঘরে প্রবেশের আগে 'উই ওয়ান্ট জাস্টিস' বলে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। প্রসঙ্গত মুখ্যসচিব আজ চিঠি পাঠান জুনিয়র ডাক্তারদের। যেখানে ১৫ জনের প্রতিনিধি দলকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আহ্বন জানানো হয়। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য ৩০ জনের প্রতিনিধি দলই নবান্নে পৌঁছে যান। শেষ পর্যন্ত নবান্ন সভাঘরে চিকিৎসকদের ৩০ জনের দলকেই প্রবেশের অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুন: RG Kar Case: মুখ্যসচিবকে পালটা চিঠি, নিজেদের দাবিতে অনড় থেকেই নবান্নে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা
জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল নবান্নে হাজির। দেখুন সেই ভিডিয়ো...