RG Kar Case: 'মানুষের স্বার্থে পদত্যাগ করতে তৈরি', চিকিৎসকদের সঙ্গে বৈঠক বাতিলের পর বললেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee (Photo Credit: Facebook)

জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) জন্য ২ ঘণ্টা অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জুনিয়র ডাক্তারদের জন্য অপেক্ষা করলেও, নবান্ন সভাঘরে প্রবেশ  করেননি চিকিৎসকরা। ফলে ২ ঘণ্টা অপেক্ষার পর সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসলে সমাধান সূত্র হয়ত বেরিয়ে আসত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। যে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, বৈঠকে সেই বিষয় নিয়ে আসোচনা হলে. তার লাইভ সম্প্রচার করা যায় না বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি মানুষের স্বার্থে তিনি 'পদত্যাগ' করতে তৈরি। আরজি কর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসক যাতে বিচার পান, সেই দাবি তাঁদেরও বলেও আজ জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: RG Kar Case: 'জুনিয়র ডাক্তাররা বৈঠকে এলেন না, হাত জোড় করে ক্ষমা চাইছি, সমাধান হল না', বললেন মুখ্যমন্ত্রী

নবান্ন সভাঘরে জুনিয়র ডাক্তাররা না এলে শেষে কী বললেন মুখ্যমন্ত্রী দেখুন...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement