Kolkata Fire: বড়বাজারের পর সেক্টর ফাইভে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ
সল্টলেকের সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন।
কলকাতা: বড়বাজারের পর সেক্টর ফাইভে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ২টো নাগাদ বিধাননগরের সল্টলেকের সেক্টর ফাইভের (Salt Lake Sector 5) একটি রাসায়নিক কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। পুলিশ সূত্রে খবর, কারখানাটিতে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আরও পড়ুন: Space Junk: মহাবিপদ! মহাকাশ থেকে আছড়ে পড়তে চলেছে ৪৫০ কেজির মহাকাশযানের ধ্বংসাবশেষ
চলতি সপ্তাহে কলকাতার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জন প্রাণ হারিয়েছেন। ফের কলকাতা শহরে অগ্নিকাণ্ডে স্থানীয়দের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু জানান, ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার সম্পূর্ণ চেষ্টা চালানো হচ্ছে।
দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Delhi: দিল্লিতে ভোর থেকেই প্রবল ঝড়বৃষ্টি, ইলেকট্রিক তার ছিঁড়ে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবক সহ ১ সারমেয়র
Dubai Tower Fire: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে দুবাইয়ের বহুতলে ভয়াবহ আগুন, টাইগার টাওয়ারের ৪ হাজার বাসিন্দাকে উদ্ধার
Ghaziabad: গাজিয়াবাদে হোটেলে বসে অশ্লীল ভিডিয়ো বানিয়ে ২০-২৫ হাজার টাকা আয়, পুলিশের জালে অভিযুক্ত ২ তরুণী
Advertisement
Advertisement
Advertisement