Space Junk: মহাবিপদ! মহাকাশ থেকে আছড়ে পড়তে চলেছে ৪৫০ কেজির মহাকাশযানের ধ্বংসাবশেষ

৫৩ বছর ধরে মহাকাশে কার্যত পাগলের মত ঘুরে চলা সোভিয়াত রাশিয়ার স্পেস ডেবরিস বা মহাকাশ বর্জ্য আগামী ১০ মে আমাদের গ্রহে ঢুকে পড়ে সবেগে মাটিতে পড়বে।

Space Junk: মহাবিপদ! মহাকাশ থেকে আছড়ে পড়তে চলেছে ৪৫০ কেজির মহাকাশযানের ধ্বংসাবশেষ
Space Debris. (Photo Credits: X)

Space Debris: ১৯৭০ সালে সোভিয়েত রাশিয়ার পাঠানো এক মহাকাশ যানের ধ্বংসাবশেষ এবার পৃথিবীর মাটিতে আছড়ে পড়তে চলেছে। ধ্বংসাবশেষটির ওজন প্রায় এক হাজার পাউন্ড। ৫৩ বছর ধরে মহাকাশে কার্যত পাগলের মত ঘুরে চলা সোভিয়াত রাশিয়ার স্পেস ডেবরিস বা মহাকাশ বর্জ্য আগামী ১০ মে আমাদের গ্রহে ঢুকে পড়ে সবেগে মাটিতে পড়বে। সেদিন কানাডা, বা দক্ষিণ আমেরিকার কোনও দেশে প্রায় সাড়ে ৪৫০ কেজির মহাকাশ বর্জ্য (সোভিয়েত রাশিয়ার মহাকাশ যানের খসে পড়া অংশ) আছড়ে পড়তে পারে। তবে সেটি মাঝ সমুদ্রেও পড়তে পারে। এখনই সেভাবে সঠিক করে অবস্থান জানানো সম্ভব হচ্ছে না। এই ধ্বংসাবশেষ মানুষের গায়ে, বা কোনও লোকালয়ে আছড়ে পড়ার সম্ভাবনা ঠিক কতটা? বিশেষজ্ঞরা আশ্বস্ত করে বলেছেন, মানুষের গায়ে বাজ পড়ার থেকেও কম সম্ভাবনা হল এই মহাকাশ বর্জ্যের আঘাতে কারও মৃত্যু, বা চোট পাওয়া।

ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে মহাকাশ জঞ্জাল

গত কয়েক বছর ধরে মহাকাশে রকেট, স্যাটেলাইট, মহাকাশ যান পাঠানোর প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে। সেই সঙ্গে মহাকাশে বেড়েছে মানুষের পাঠানো মহাকাযান, বা পুরনো হয়ে যাওয়া স্যাটেলাইটের

ধ্বংসাবশেষের স্তুপ। মহাকাশ আবর্জনা মানবসভ্যতার কাছে ক্রমশ আশঙ্কার হয়ে দাঁড়িয়েছে। কখনও ফ্লোরিডা, তো কখনও চিন, তো কখনও আবার নাইরোবিতে মহাকাশ থেকে উড়ে এসে পড়ছে মহাকাশের জঞ্জাল।

পৃথিবীতে আছড়ে পড়বে সোভিয়াত রাশিয়ার মহাকাশযানের ধ্বংসাবশেষ

পৃথিবীর নানা জায়গায় আছড়ে পড়ছে মহাকাশ জঞ্জাল

ফ্লোরিডাতে একটি বাড়িতে স্পেস এক্সের রকেটের ভেঙে পড়া অংশ মহাকাশ থেকে পড়ে অনেকটা ক্ষতিগ্রস্থ হয়েছিল। আগামী দিনে এমন ঘটনা বাড়ার অনেক সম্ভাবনা থাকছে।

(The above story first appeared on LatestLY on May 02, 2025 03:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).