Samaresh Majumdar Died: পাঠকদের 'কালবেলায়' ফেলে রেখে চলে গেলেন 'কালপুরুষ' সমরেশ মজুমদারের, চোখে জল বাঙালির
চলে গেলেন বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সমরেশ মজুমদার (Samaresh Majumdar)। আজ, সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে কলকাতার এক বেসরকারী হাসপাতালে মারা যান তিনি।
চলে গেলেন বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সমরেশ মজুমদার (Samaresh Majumdar)। আজ, সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে কলকাতার এক বেসরকারী হাসপাতালে ৮১ বছর বয়েসে মারা যান বাঙালির অত্যন্ত পছন্দের সাহিত্যিক । গত ২৫ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। ১৯৪২ সালের ১০ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। শৈশব কাটে ডুয়ার্সের চা বাগানে। তাঁর প্রথম উপন্যাস ছাপা হয় ১৯৭৫ সালে দেশ পত্রিকায়। নাম ছিল 'দৌড়'। সেই শুরু।
এরপর তাঁর রচিত ট্রিলজি উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ-পাঠকদের মনে চিরকালীন জায়গায় থেকে যায়। 'আট কুঠুরি নয় দরজা',' আদাব' থেকে 'গঙ্গা', 'উজান', 'তেরো পার্বণ', 'সাতকাহন'-একের পর উপন্যাস, গল্প লিখে তিনি বাঙলা সাহিত্যকে সমৃদ্ধ করেন। ফেলুদা, কাকাবাবু, ঋজু দা-র মতই তাঁর লেখা চরিত্র অর্জুনও অল্প বয়সী পাঠকদের মনে ঝড় তুলেছিল। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যে শোকের ছায়া। আরও পড়ুন-কর্ণাটকে বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন মমতার, 'দ্য কেরালা স্টোরি'-র সমালোচনা করে আক্রমণ সিপিএমকেও
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)