Cyclone Dana: ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কা, রাজ্যের ৯ জেলার সব স্কুল, কলেজ বন্ধের ঘোষণা মুখ্যমন্ত্রীর
সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২৩ অক্টোবর বুধবার থেকে ২৬ অক্টোবর শনিবার পর্যন্ত ৯ জেলার সব স্কুল বন্ধ থাকবে।
দুদিনের মধ্যেই এ রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ডানা (Cyclone Dana)। ২৪ অক্টোবর রাতে ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ডানার 'ল্যান্ডফল' হবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের ব্যাপক প্রভাব পড়তে পারে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতায়। এই পরিস্থিতিতে নবান্নের তরফে রাজ্যের ওই ৯ জেলার সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২৩ অক্টোবর বুধবার থেকে ২৬ অক্টোবর শনিবার পর্যন্ত ৯ জেলার সব স্কুল বন্ধ থাকবে। পাশাপাশি বুধ থেকে শনি পর্যন্ত ৯ জেলার সব কলেজেও ক্লাস বন্ধ থাকবে।
বন্ধ থাকবে ৯ জেলার স্কুল, কলেজের ক্লাস...