Mamata Banerjee on SIR: ‘ডাবল ইঞ্জিন সরকার আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে’; মমতা বন্দ্যোপাধ্যায়
দাবি করা হচ্ছে, এসআইআর প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন বাঙালি ও সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে।
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন ‘ডাবল ইঞ্জিন সরকার’ (Double-engine government) এসআইআর SIR-এর নামে ভোটার তালিকা থেকে বাংলার প্রকৃত নাগরিকদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চালাচ্ছে, এটি এনআরসি (ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স)-এর একটি ছদ্মরূপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন বাঙালি ও সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হয়রানি ও নির্যাতনের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। আরও পড়ুন: Arjun Singh: ইন্ডিয়া জোট ট্রাম্পকেই সমর্থন করে, বড়সড় অভিযোগ করে বসলেন অর্জুন সিং