WhatsApp Audio Chats: অ্যান্ড্রয়েডে অডিও চ্যাট নামে নতুন বৈশিষ্ট্য আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

ওয়েব বিটা ইনফোর তথ্য অনুযায়ী ওয়েভ ফর্ম আকারের একটি আইকন চ্যাট হেডারে যুক্ত হবে

মেটা সম্প্রতি অডিও চ্যাট নামের একটি বিশেষ বৈশিষ্ট্যের উপর কাজ করছে। যা খুব শীঘ্রই অ্যান্ড্রয়েডের অ্যাপগুলিতে পাওয়া যাবে।ওয়েব বিটা ইনফোর তথ্য অনুযায়ী ওয়েভ ফর্ম আকারের একটি আইকন চ্যাট হেডারে যুক্ত হবে।

যার মাধ্যমে গ্রাহকেরা অডিও চ্যাট করতে পারবেন। এবং তার সঙ্গে একটি লাল রংয়ের বোতামও দেওয়া থাকবে যাতে করে অডিও চ্যাট শেষও করা যাবে।

এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের তরফে উইন্ডোজের জন্য একটি নতুন অ্যাপ্লিকেশন নিয়ে আসা হয়েছে যা আগের থেকেও তাড়াতাড়ি খুলতে সক্ষম। এর ফলে সর্বাধিক ৮ জনকে নিয়ে ভিডিও কল এবং ৩২ জনকে নিয়ে অডিও কল করা যাবে নতুন এই ফিচার্সে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement