Meta Layoffs: আর্থিক মন্দার জের, আরও কর্মী ছাটাইয়ের পথে জুকারবার্গের মেটা

বিজ্ঞাপনের অর্থ কমে আসার জেরে কর্মচারী কমানোর সিদ্ধান্ত নিয়েছে মার্ক জুকারবার্গের মেটা

Photo Credit (Twiter)

ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে মেটা। ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাদার কোম্পানি এবার ছাঁটাই করবে আরও কর্মচারী। বিশ্বে জুড়ে আর্থিক মন্দার জেরে ছাঁটাইয়ের পথে হেঁটেছে বহু কোম্পানি, এবার সেই পথকেই অনুসরন মেটার (Meta)। বেশ কিছুদিন আগেই প্রায় ১১ হাজার সংস্থাকে ছাঁটাই করেছিল এই সংস্থা।

জানা গেছে অ্যাড থেকে যে অর্থ ফেসবুকের আয় হত তার পরিমান কমেছে অনেকটাই। তা ছাড়া ইদানিং মেটার তরফ থেকে মেটাভর্স নামক প্রযুক্তির ওপর বেশি জোর দেওয়া শুরু হয়েছে। তাই প্রয়োজনের বাইরে অতিরিক্ত কর্মচারী ছেঁটে ফেলতে উদ্যত হয়েছে মার্ক জুকারবার্গের এই সংস্থা।

কোম্পানির পক্ষ থেকে কাজের পারফম্যান্সের ভিত্তিতে ছাঁটাই করা শুরু হবে। নতুন করে ছাঁটাইয়ের খবরে উদ্বিগ্ন সংস্থার কর্মচারীরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement